News Flash

  • Home
  • প্রধান খবর
  • লুঠের টাকা কালীঘাটে নিয়ে যাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বীরভূমের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন : সূজন চক্রবর্তী
Image

লুঠের টাকা কালীঘাটে নিয়ে যাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বীরভূমের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন : সূজন চক্রবর্তী

রামপুরহাট, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : “অনুব্রত মণ্ডল এখন জেলে। তাই লুঠের টাকা কালীঘাটে নিয়ে যাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বীরভূমের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। কারণ বীরভূম জেলা মাসে একশো কোটি টাকা কালীঘাটে পৌঁছে দেয়”।

শুক্রবার বীরভূমের রামপুরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূলের তোলাবাজি, বিভিন্ন প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে রামপুরহাট শহরে মিছিল করে সিপিএম। মিছিল শেষে রামপুরহাট পাঁচমাথা মোড়ে পথসভা করেন। পথসভায় তোলাবাজি নিয়ে তৃণমূলকে তুলোধোনা করেন সুজন চক্রবর্তী। বলেন, “এই সরকার লুঠের সরকার। এরা বালি, পাথর, কয়লার টাকা লুঠ করছে”।
সভা শেষে রামপুরহাটের দলীয় কার্যালয়ে বৈঠক করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বীরভূমে ডিসিআরের নামে তোলা তুলছে তৃণমূলের নেতারা। প্রতিদিন জেলায় সাড়ে তিন কোটি টাকা আদায় হয়। অনুব্রত মণ্ডল ৭৫ শতাংশ টাকা কালীঘাটে পৌঁছে দিত। কিন্তু তিনি এখন জেলে। তাই লুঠের টাকার ভাগ ঘরে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দায়িত্ব নিয়েছেন। যাতে পুরো টাকা কালীঘাটে নিয়ে যাওয়া যায়”।

জেলায় সন্ত্রাস প্রসঙ্গে সুজনবাবু বলেন, “বগটুই গণহত্যার পর মুখ্যমন্ত্রী সমস্ত বোমা, অস্ত্র উদ্ধার করতে বলেছিলেন। কিন্তু সেটা যে উদ্ধার হয়নি তার বড় প্রমাণ মাড়গ্রামে দুই তৃণমূল কর্মী খুন। যারা মারছে তারাও তৃণমূল। শুধুমাত্র লুঠের টাকার বখরা নিতেই খুনোখুনি চলছে”।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top