News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দিলেন প্রসূতি
Image

অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দিলেন প্রসূতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ আবারও  অ্যাম্বুলেন্সে জন্ম নিল শিশু৷ কাঞ্চনপুর হাসপাতাল থেকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসার পথে চামটিলা এলাকায় অ্যাম্বুলেন্সে সুস্থ সফল শিশুর ভূমিষ্ঠ করেন স্টাফ নার্স দেবুদেবনাথ৷ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে৷  চিকিৎসকের অভাব থাকায় গর্ভবতী মহিলাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে ১০২ অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রেফার করা হয়৷  বৃহস্পতিবার গর্ভবতী এক মহিলাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে দক্ষ চিকিৎসকের অভাবে  রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷ ধর্মনগর নিয়ে যাওয়ার পথে চামটিলা এলাকায় গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা এতটাই বেড়ে  যায় যে অ্যাম্বুলেন্সে থাকা স্টাফ নার্স গর্ভবতী মহিলাকে প্রসব করাতে বাধ্য হন৷     শিশুর জন্ম হয় ১০২ এম্বুলেন্সে৷ এভাবেই ১০২ এম্বুলেন্সের দায়িত্বে থাকা স্টাফ নার্স দেবু দেবনাথের হাতে এখন পর্যন্ত বেশ কয়েকটি শিশুর জন্ম হয়৷ শিশুসহ মা সম্পূর্ণ  সুস্থ রয়েছে৷৷

Releated Posts

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top