News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্কিং নিয়ে বিবাদের জেরে দিল্লিতে চলল গুলি, বাবা ও ছেলে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি
Image

পার্কিং নিয়ে বিবাদের জেরে দিল্লিতে চলল গুলি, বাবা ও ছেলে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পার্কিং নিয়ে বিবাদের জেরে রাজধানী দিল্লিতে চলল গুলি। বৃহস্পতিবার রাতে দিল্লির যমুনা বিহার এলাকায় ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাবা ও ছেলে। বাবা ও ছেলেকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, দু’জন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ওই পরিবারের ছেলে সৌরভ আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আমার বাবা ও ভাই যখন বাড়ি ফিরছিলেন, তখন একটি গাড়িকে পাশের রাস্তা অবরুদ্ধ করতে দেখেন তাঁরা৷ বাবা ও ভাই ওই গাড়ির মালিককে তার গাড়িটি সরানোর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি গালিগালাজ ও হুমকি দিতে থাকেন।

সৌরভ আরও জানিয়েছেন, এরপরই গাড়ির মালিক বন্দুক নিয়ে ১০-১৫ জন লোককে জড়ো করে। অতঃপর ওই দলের এক দুষ্কৃতী গুলি করে আমার বাবা ও ভাইকে জখম করে। আমার বাবা গুরুতর অসুস্থ এবং ভাই জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top