News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে শুরু তৃতীয় পর্যায়ের গুণোৎসব, ছাত্রছাত্রীদের পাঠ নিয়েছেন মন্ত্রী যোগেন মোহন
Image

ডিমা হাসাওয়ে শুরু তৃতীয় পর্যায়ের গুণোৎসব, ছাত্রছাত্রীদের পাঠ নিয়েছেন মন্ত্রী যোগেন মোহন

হাফলং (অসম), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের গুণোৎসব। বৃহস্পতিবার গুণোৎসবের প্রথম দিন মাইবাং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে এক্সটার্নাল ইভালিউয়েটর হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন এবং দুর্যোগ প্রশমন দফতরের মন্ত্রী যোগেন মোহন।

ডিমা হাসাও জেলায় আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার এবং শনিবার, তিন দিনে পর্যায়ক্রমে গুণোৎসব অনুষ্ঠিত হবে ৮৫৭টি স্কুলে। এর জন্য নিয়োজিত করা হয়েছে ৩৪৪ জন এক্সটার্নাল ইভালিউয়েটর। এর মধ্যে রয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, জেলাশাসক সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, অন্যান্য এসিএস এবং এপিএস আধিকারিকরা।

গুণোৎসবের প্রথম দিন আজ ডিমা হাসাও জেলার ৩১০টি স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন শুক্রবার ৩১০টি স্কুলে এবং তৃতীয়দিন শনিবার ২৩৭টি স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হবে।

এদিকে প্রথম দিনের গুণোৎসবে মাইবাং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী যোগেন মোহন এক্সটার্নাল ইভালিউয়েটর হিসেবে উপস্থিত ছিলেন যোগেন মোহন। হাজাপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে এক্সটার্নাল ইভালিউয়েটর হিসেবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, হাগজারনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, লংমাং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে জেলাশাসক সীমান্তকুমার দাস, লোয়ার হাফলং হাইস্কুলে পুলিশ সুপার ময়ঙ্ক কুমার উপস্থিত ছিলেন।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top