News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু বেড়ে ৪১,৯৮৭
Image

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু বেড়ে ৪১,৯৮৭

আঙ্কারা–দামাস্কাস, ১৬ ফেব্রুয়ারি (হি. স.) : শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত দাঁড়িয়েছে ৪১ হাজার ৯৮৭ জনে। বৃহস্পতিবার উভয় দেশের প্রাপ্ত তথ্য থেকে এমনটাই জানা গেছে । এদিন তুরস্কের কর্তৃপক্ষ বলছে, সেদেশে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়া সরকার ও রাষ্ট্রসংঘ বলছে, সেখানে নিহতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে।

৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে তুরস্কে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই বিধ্বংসী ভূমিকম্পে কেবল তুরস্কে ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সেদেশের আধিকারিকদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এমনটাই জানা গেছে । উদ্ধারকারীরা তাদের কাজ অব্যহত রেখেছেন । মৃত দেহের পাশাপাশি এখনও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছেন। ২২৮ ঘণ্টা পর তুরস্কের আন্তাকিয়ায় ভবনের ধ্বংসস্তূপ থেকে এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর অনেক দেশ তুরস্কের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটিতে সহায়তা আসছে।

অন্যদিকে, এপর্যন্ত সিরিয়ায় মৃত্যু বেড়ে হয়েছে পাঁচ হাজার ৮০০। আজ এমনটাই জানা গেছে সিরিয়া সরকার ও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উত্তর-পশ্চিম সিরিয়া হল বড় উদ্বেগের জায়গা। সেখানে ত্রাণ বিতরণে ধীরগতির কারণে অসন্তোষ বাড়ছে।

রাষ্ট্রসংঘ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ লক্ষ সিরিয়ানের আশ্রয়, স্বাস্থ্যসেবা ও খাদ্যের জন্য ৩৯৭ মিলিয়ন ডলারের সহায়তার আহ্বান জানিয়েছে।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top