News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেনা ও পুলিশের যৌথ অভিযানে সাফল্য, কুপওয়ারায় এলওসি-র কাছে নিকেশ এক অনুপ্রবেশকারী
Image

সেনা ও পুলিশের যৌথ অভিযানে সাফল্য, কুপওয়ারায় এলওসি-র কাছে নিকেশ এক অনুপ্রবেশকারী

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মিলল সাফল্য। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছে এক অনুপ্রবেশকারীকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, বুধবার মধ্যরাতে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সৈয়দপোরা ফরওয়ার্ড এলাকায় অনুপ্রবেশকারীদের রুখে দেয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজনকে নিকেশ করা হয়েছে। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। বাকি অনুপ্রবেশকারীরা সম্ভবত পালিয়ে গিয়েছে। রাত থেকেই ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

কুপওয়ারার এসএসপি যুগল মানহাস জানিয়েছেন, বুধবার রাতে সৈয়দপোরা ফরওয়ার্ড এলাকায় অনুপ্রবেশকারীদের রুখে দেয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজনকে নিকেশ করা হয়েছে। দু’টি রাইফেল, গোলাবারুদ, ও নোট উদ্ধার হয়েছে। পিআরও (ডিফেন্স) জানিয়েছে, ভারতীয় ভূখণ্ডে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছে ৩ সন্ত্রাসবাদীর গতিবিধি সম্পর্কে টের পান জওয়ানরা। গুলির লড়াই শুরু হলে এক জঙ্গির মৃত্যু হয়, বাকি দু’জন জখম হয়েছে। তল্লাশি চালানোর পর একটি একে সিরিজের রাইফেল, একটি হালকা স্বয়ংক্রিয় অস্ত্র, ছয়টি ম্যাগাজিন, দু’টি গ্রেনেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top