News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্যাংরার চিংড়ি ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা
Image

ট্যাংরার চিংড়ি ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : পূর্ব কলকাতার ট্যাংরায় চিংড়ি ব্যবসায়ীর এক অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকরা। বুধবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ হানা দেয় আয়কর আধিকারিকরা।

মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনে পৌঁছান। সেখানে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশের চিংড়ির ব্যবসা রয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ওই আবাসনের ভিতরেই রয়েছেন আয়কর আধিকারিকরা। প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চলছে আয়কর দফতরের। কী কারণে এই আয়কর হানা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের হিসেব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তাঁরা।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top