News Flash

  • Home
  • খেলা
  • সদর ক্রিকেটে অনুরাগী ইনিংসে হারিয়ে রানার্স জি.বি প্লে সেন্টার
Image

সদর ক্রিকেটে অনুরাগী ইনিংসে হারিয়ে রানার্স জি.বি প্লে সেন্টার

অনুরাগী-‌ ১০১ ও ৭৯

জি.বি পি.সি-‌ ২২৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। দুরন্ত জয়। ইনিংস সহ ৪৪ রানে দারুন জয়। বোনাস সহ ৭ পয়েন্ট প্রাপ্তি। ক্রিকেট অনুরাগী ম্যাচে বোনাস সহ ৭ পয়েন্ট পাওয়ার সুবাদে চাম্পামুড়াকে পেছনে ফেলে রানার্স ট্রফি দখল করে নিলো জি বি প্লে সেন্টার। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে জি বি ইনিংস এবং ৪৪ রানে পরাজিত করে ক্রিকেট অনুরাগীকে। অনুরাগীর ১০১ রানের জবাবে জি বি প্রথম  ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ১২৩ রানে পিছিয়ে থেকে অনুরাগী দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৯ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের ৪ উইকেটে ১৮৮ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৩৬ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে জি বি। শেষ দিকে উজ্জয়ন বর্মন ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং ছুটন মিঁয়া ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। ৫২.‌৪ ওভার ব্যাট করে ২২৪ রান করে জি বি। দলকে ওই রানে পৌছাতে বড় ভূমিকা নেয় রাহুল বর্মন। রাহুল ১২৪ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রান করেছিলো। অনুরাগীর পক্ষে দলনায়ক অয়ন রায় (‌৪/‌৩৯) এবং শাহিন জামান চৌধুরি (‌২/‌৩৭) সফল বোলার। ১২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সৌম্রাংশু পালের (‌৪/‌১৭) ভেলকিতে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় ক্রিকেট অনুরাগী। দলের পক্ষে ওপেনার আকাশ দাস ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২, দলনায়ক অয়ন রায় ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সপ্তদীপ ঘোষ ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। জি বি-‌র পক্ষে সৌম্রাংশু‌‌‌ ছাড়া ছুটন মিঁয়া (‌২/‌৯) এবং ডার্মিয়েল চক্রবর্তী (‌২/‌১৮) সফল বোলার। প্রসঙ্গত:‌ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বজিৎ পালের এন এস আর সি সি।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top