News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : ৯ উইকেটে হারলো ত্রিপুরা অল্পেতে বোনাস হাতছাড়া জম্মু-কাশ্মীরের
Image

নাইডু ট্রফি : ৯ উইকেটে হারলো ত্রিপুরা অল্পেতে বোনাস হাতছাড়া জম্মু-কাশ্মীরের

ত্রিপুরা-‌ ১৫৬ ও ১৬৭

জম্মু-‌কাশ্মীর-‌ ২৭৬ ও ৫৩/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। প্রত্যাশিতভাবেই হারলো ত্রিপুরা। তৃতীয় দিনের ম্যাচের স্থায়িত্ব ছিলো মাত্র ৪৫ মিনিট। আর এতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সফররত জম্মু-‌কাশ্মীর। তবে বোনাস পয়েন্ট নিয়ে জয় পেতে পারলো না জম্মু-‌কাশ্মীর। ২৪ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করলো জম্মু-‌কাশ্মীর। ত্রিপুরার সংগ্রহ মাত্র ১৭ পয়েন্ট। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। তৃতীয় দিনে জয়ের জন্য সফররত দলের দরকার ছিলো মাত্র ৪৮ রান। ওই রান করতে মাত্র ১১.‌২ ওভার ব্যাট করতে হয় জম্মু-‌কাশ্মীরকে। দ্বিতীয় দিনের শেষেই মানসিকভাবে পরাজিত হয়ে গিয়েছিল ত্রিপুরা। যার প্রভাব মঙ্গলবার ম্যাচে দেখা যায়। ত্রিপুরার ক্রিকেটারদের মধ্যে অনেকটাই গা ছাড়া ভাব লক্ষ্য করা গেছে। ওই সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত প্রয়োজনীয় রান তুলে নেয় সফররত দল। দলের পক্ষে আর্য ঠাকুর ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রানে এবং শুভম সিং পুনডির ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। ধ্রুব শর্মার (‌৪) উইকেটটি তুলে নেন সন্দীপ সরকার। মরশুমে দুর্বল সিকিম এবং মিজোরামের বিরুদ্ধে জয় পেয়েছিলো ত্রিপুরা। পাঞ্জাবের বিরুদ্ধে মরশুমে প্রথম ইনিংসে লিড নিয়েছিলো। প্রথম ৩ ম্যাচের পর পরের ৪ ম্যাচে ক্রমাগত পরাজিত হতে হয়েছে জয়ন্ত দেবনাথের দলকে।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top