News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স অ্যাথলেটিক্সে মিতালী, লাকির জোড়া স্বর্ণপদক দিয়ে ত্রিপুরার সূচনা
Image

মাস্টার্স অ্যাথলেটিক্সে মিতালী, লাকির জোড়া স্বর্ণপদক দিয়ে ত্রিপুরার সূচনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। কলকাতায় আয়োজিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দলের খেলোয়াড়রা প্রথম দিনেই সাফল্য পেয়েছে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী কলকাতার সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামে ৪৩-তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে। তাতে ত্রিপুরার পদক জয়ের যাত্রা শুরু হলো আজ, মঙ্গলবার উদ্বোধনী দিন থেকে। ৪৫ থেকে ৫০ বয়স গ্রুপে, মহিলা বিভাগে ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে মিতালী দেবনাথ স্বর্ণপদক পেয়েছে। ৩৫ থেকে ৪০ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে ১৫০০ মিটার দৌড়ে লাকি রায়ও প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছে। পুরুষদের ট্রিপল জাম্প ও শটগান ইভেন্টে ৫৫ বছর গ্রুপে তপন শীল এবং ৪৫ বছর গ্রুপে প্রশান্ত সরকার শটগান ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া করেছে চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করার কারণে। বলা বাহুল্য, এবারকার জাতীয় আসরে দেশের ২৮ টি রাজ্য থেকে প্রায় সাড়ে ৬ হাজার প্রতিযোগী এবং অফিসিয়াল সমবেত হয়েছেন। ষাট সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল এবার জাতীয় আসরে অংশ নিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top