News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে বেপরোয়া গাড়ি ভেঙে দিল পাঁচটি বিদ্যুতের খুঁটি
Image

কৈলাসহরে বেপরোয়া গাড়ি ভেঙে দিল পাঁচটি বিদ্যুতের খুঁটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ জাতীয় সড়ক নির্মাণ সংস্থার গাড়ির ধাক্কায়  রবিবার রাতে  পাঁচটি ইলেকট্রিকের পোষ্ট ভেঙ্গে পড়ে রাস্তায়৷ ঘটনা কৈলাশহর কামরাঙ্গাবাড়ি কীর্তন থলি এলাকায়৷ বেসরকারি বিদ্যুৎ সংস্থা-  সাই কম্পিউটার লিমিটেডের বীরুদ্ধে ক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ৷
কৈলাশহর কামরাঙ্গাবাড়ি কীর্তন থলি এলাকায় নির্মাণ কাজ করার সময় জাতীয় সড়ক নির্মাণ সংস্থার গাড়ির ধাক্কায়  রবিবার রাতে  বেশ কয়েকটি ইলেকট্রিকের পোষ্ট ভেঙ্গে পড়ে রাস্তায়৷ পোষ্টের তার গুলি ছিড়ে পড়ে এক ব্যক্তির বাড়িতে৷  অন্য দিকের তার গুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে অপরদিকে৷ ঘটনার পর কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা-  সাই কম্পিউটার লিমিটেডকে জানানো হলেও তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি বলে অভিযোগ৷ যার ফলশ্রুতিতে সোমবার দুপুরে এক গৃহবধূ বিদ্যুৎপৃষ্ট হয়৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ একই সঙ্গে ঘটতে থাকে বিভিন্ন রকমের অঘটন৷ এই ঘটনায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে দায়ী করে এলাকার লোকজন৷ এই ঘটনার পর বিদ্যুতের তার থেকেই এক ব্যক্তির খড়ের গাদায় অগ্ণিসংযোগ এর ঘটনা ঘটে৷ এলাকাবাসীরা খবর পাঠায় কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরে৷  কৈলাশহর অগ্ণিনির্বাপক দপ্তরের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এই ঘটনায় ক্ষোভ জানিয়ে এলাকাবাসীরা কৈলাশহর ও ফটিকরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ রাস্তা অবরোধের ফলে দুপাশে আটকে পড়ে বহু যানবাহন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয়  কৈলাশর থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷  কিন্তু কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড এখনও নীরব ভূমিকা পালন করে যাচ্ছে বলে অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top