News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগনানে আগুনে পুড়ল তিনটি দোকান, হতাহতের খবর নেই
Image

বাগনানে আগুনে পুড়ল তিনটি দোকান, হতাহতের খবর নেই

হাওড়া, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কিছু দিন আগেই হাওড়া জেলার বাগনানে স্টেশন সংলগ্ন রেজিস্ট্রি গলিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ১৮ টি দোকান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাগনানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। এবারের ঘটনাস্থল বাগনান মানকুর মোড় সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ওই এলাকায় একটি টায়ারে হাওয়া দেওয়ার দোকান, গ্রীল ও চায়ের দোকানে শনিবার রাতে পরপর আগুন লাগে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর না থাকলেও, কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকেরা। এই আগুন লাগার পিছনে রয়েছে অন্তর্ঘাত। ঠিক এমনটাই মনে করছেন ওই দোকানের মালিকেরা। সেই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই দোকানের মালিকেরা।

Releated Posts

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top