News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাঙ্গালিয়ায় নাশকতার আগুনে পুড়ল বসত বাড়ি
Image

জাঙ্গালিয়ায় নাশকতার আগুনে পুড়ল বসত বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনের দোরগোড়ায় বিশালগড় বিধানসভা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ শুক্রবার রাতে জাঙ্গালিয়া এলাকায় একটি বাড়িতে অগ্ণিসংযোগ এর ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷  বিধানসভা নির্বাচনের  দিনক্ষণ যত এগিয়ে আসছে  ততই রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে৷ বিশালগড়ে বাড়িঘর ভাঙচুর, অগ্ণিসংযোগ, বিরোধী দলের কর্মী সমর্থকদের  মারধরের ঘটনা সংগঠিত হয়েছে৷ রাজনৈতিক হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণ আতঙ্কে ভুগছেন৷ প্রশ্ণ উঠেছে কোথায় নির্বাচন কমিশন?  জানা যায় বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় শুক্রবার রাত্রি বেলা একদল দুষৃকতিকারীরা অজিত নট্ট এর বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ পরবর্তী সময় বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করে তাদের চিৎকার শুনে  আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ নির্বাচনের  প্রাকমুহুর্তে পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও এই ধরনের কাজকর্ম বেড়ে গেছে৷ তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে৷ নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হবার পর জিরো পোল   ভায়োলেন্স নির্বাচন করার ঘোষণা দেয়৷ কিন্তু এখনো পর্যন্ত যে ভাবে সারা রাজ্যের মধ্যে  রাজনৈতিক সন্ত্রাস চলছে তাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে শুরু করল  সাধারণ মানুষ৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top