News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণপুরে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার
Image

কৃষ্ণপুরে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ পাহাড়ি জনপদ থেকে শুরু করে সমতল জনপদে  পদ্ম ফুল ফোটানোর লক্ষ্যে মরিয়া প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেনন বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা৷ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে বেশ কয়েকটি এলাকায় সভা এবং জনসম্পর্ক ও ত্যাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি৷ আর এই কয়েকটা দিনে মধ্যে কোনরকম খামতি রাখতে নারাজ শাসক বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে ভোট প্রচার৷ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি  প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে প্রচার অভিযান তুঙ্গে৷ একই দিনে তিনটি দলত্যাগ এবং প্রচার অনুষ্ঠান সংঘটিত করা হয় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কুঞ্জমুড়া,সুদ্দকরকরী, মাইগঙ্গা, এবং মানিকবাজার এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার সভা এবং দলত্যাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা, বাবুজি  দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সদস্য রঞ্জিত সরকার এবং প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার সহ অন্যান্য কর্মকর্তারা৷বর্তমান সরকার জনগণদের স্বার্থে উন্নয়নমুখী কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷ জয়ের ব্যাপারে  দলীয় প্রার্থীর বিকাশ দেববর্মা ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top