News Flash

Image

একজিট ও ওপিনিয়ন পোল নিয়ে সময় বেঁধে দিল কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একজিট পোল কিংবা ওপেনিয়ন পোল ঘোষণা করা যাবে না৷ ভোট সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সময়ের পর ওপেন পোল প্রকাশ করা যাবে৷ ১৬ ফেবয়ারি সকাল ৭টা থেকে ২৭ ফেবয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন ধরণের একজিট ও ওপিনিয়ন পোল করা যাবেনা৷
আজ একজিট ও ওপিনিয়ন পোল নিয়ে সংবাদমাধ্যমের এডিটর ও করসপণ্ডেন্টদের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ তিনি আরও জানান, আগামী ১৫ ও ১৬ ফেবয়ারি কেবলমাত্র প্রিন্ট মিডিয়াতে রাজনৈতিক দলগুলির তাদের প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন৷ এই ক্ষেত্রে প্রচারের ধরণ অনুযায়ী রাজনৈতিক দলসমূহকে রাজ্য ও জেলাস্তরের এমসিএমসি কমিটি থেকে পূর্বেই সার্টিফিকেট নিতে হবে৷
 ১৪ ফেবয়ারি বিকাল ৪টার পর থেকে বৈদ্যতিন মাধ্যম, রেডিও, কেবল নেটওয়ার্ক, ওয়েবসাইট, সামাজিক মাধ্যমে যেকোন রাজনৈতিক অনুষ্ঠানের প্রচার, পুন:প্রচার, প্রসার, চর্চা ইত্যাদি করা যাবেনা৷ কিন্তু নির্বাচন সংক্রান্ত গঠনমূলক আলোচনা করা যাবে৷ সাংবাদিকদের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, ১৮ জানুয়ারি ২০২৩ থেকে গতকাল পর্যন্ত মোট ৩২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ যা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ১২ গুণ বেশী৷ নির্বাচন উপলক্ষে যে সকল নাকা পয়েন্ট তৈরী করা হয়েছে সেগুলিতে সারাদিনব্যাপী যানবাহণের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷ প্রত্যেকটি নাকা পয়েন্টের জন্য ৩টি করে দল দায়িত্বপ্রাপ্ত রয়েছে৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top