News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩০ জুন পর্যন্ত শীলাই ঝালদার চেয়ারম্যান, নির্দেশ হাইকোর্টের
Image

৩০ জুন পর্যন্ত শীলাই ঝালদার চেয়ারম্যান, নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ঝালদা পুরসভা মামলা আরও জলঘোলা হল। আগামী ৩০ জুন পর্যন্ত এই পুরসভার চেয়ারম্যান থাকবেন শীলা চট্টোপাধ্যায়। এই সময়কালের মধ্যে অপসারণ করা যাবে না তাঁকে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানায়।

জানুয়ারি মাসে হাইকোর্টের বিচারপতি সিনহা শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান করার সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ বহাল রেখেছিলেন। হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকে পুরসভার দায়িত্ব দেওয়া হয়।

শুক্রবার ঝালদা পুরসভার মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চেয়ারম্যান পদে আবার বহাল করতে হবে শীলা চট্টোপাধ্যায়কে। এমনকী কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শীলা চট্টোপাধ্যায়ই। ডিভিশন বেঞ্চ এমন রায় দেওয়ায় রাজ্য সরকারের সমস্ত চেষ্টা বিফলে গেল।

গত ১৯ জানুয়ারি দলবিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করেন ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা। আর তার এক ঘণ্টার মধ্যেই সুদীপ কর্মকারকে নয়া পুরপ্রধান হিসাবে ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। দায়িত্ব নেওয়ার দু’দিনের মধ্যে এহেন পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা সওয়াল-জবাব শোনার পর শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ সংক্রান্ত মহকুমা শাসকের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকে পুরপ্রধান হিসাবে দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলায় ফের রাজ্য সরকার ধাক্কা খায়। জানিয়ে দেওয়া হয় আপাতত ঝালদা পুরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাবেন শীলা চট্টোপাধ্যায়। শুক্রবার বাড়ল তাঁর মেয়াদ।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top