News Flash

Image

কাঞ্চনপুরে বিজেপি কর্মী আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷  পাহাড়ে সুষ্ঠু নির্বাচন হবে কি প্রশ্ণ বিজেপি প্রার্থীর৷ বৃহস্পতিবার রাতে বিজেপি দলের এক সক্রিয় কর্মী নিজ দলের কর্মসূচি সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে কুঞ্জুমুড়া এলাকায় আসা মাত্রই কিছু সংখ্যক দুষৃকতী মুখে কালো কাপড় বেঁধে বিজেপি কর্মীর পথ আটকায় বলে অভিযোগ ৷ ঠিক সেই সময় ছুটে আসে আরো ১০-১৫ জনের একদল দুষৃকতিকারী৷ পরবর্তীতে বিজেপির সক্রিয় কর্মীকে বেধরক মারধর সহ প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ৷ আক্রমণের ঘটনার পর বিজেপি কর্মীদের সাহায্যে আহত ব্যক্তিকে উদ্ধার করে আনা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ ঘটনাটি চাউর হতেই মহাকুমা হাসপাতালে ছুটে আসে  ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা  সহ ২৯ কৃষ্ণপুর মন্ডলের এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা৷ এ ব্যাপারে বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা নিজ দলের কর্মীর আর্তনাদ লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করেন তিপ্রা মথাকে৷ তিনি এদিন রাতে এও বলেন নির্বাচনী আইন-লাগু হয়েছে রাজ্যে৷ নির্বাচন কমিশন সহ  পুলিশের কাছে একটাই দাবি  আক্রমণকারীদের অতিসত্বর চিহ্ণিত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুক৷ এদিন রাতে  ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা, এও বলেন সন্ত্রাস বিজেপি বিশ্বাস করে না৷  ১৬ তারিখ যেন শান্তিপূর্ণভাবে গণদেবতাদের ভোট পর্ব সম্পন্ন হয়৷

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top