নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ গেরুয়া ঝড়ে তছনছ কদমতলা৷ বিজেপির সাতটি মোর্চা কদমতলা কাপিয়ে ২৩ এর বিধানসভা নির্বাচনের শক্তির মহড়া দিল৷ সাতটি মোর্চার হাজার হাজার নারী, পুরুষ, যুবক, কৃষক থেকে শুরু করে বৃদ্ধ মহিলারা মাঠে নেমে পড়েছেন৷ তাদের একটাই দাবি বিজেপিকে চাই৷ কদমতলা মোটর স্ট্যান্ড থেকে সুবিশাল রিলেটি বের হয়ে সমস্ত কদমতলা পরিক্রমা করে বাজারে মুক্তমঞ্চে এসে সমাপ্ত হয়৷ মিছিলের অগ্রভাগ থেকে নেতৃত্ব দেন মন্ডল সভাপতি রাজা ধর, বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ,প্রার্থী দিলীপ তাঁতী ও বিদ্যাভুষন দাস সহ অন্যান্যরা৷ বৃহস্পতিবার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে কদমতলা মাঠে সিপিআইএম এর জনসভা৷ আর এই জনসভাকে পাল্টা দিতে শুক্রবার বিজেপির এই বিশাল রেলি অনুষ্ঠিত হয়৷ এই জনজোয়ার থেকে মন্ডল সভাপতি বলেন বিজেপির জয় নিশ্চিত , শুধু সময়ের অপেক্ষা মাত্র৷ ভোটের বাক্সে প্রমাণিত হবে৷ অবশেষে মুক্ত মঞ্চে প্রার্থী দিলীপ তাঁতীর উপস্থিত হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে মিছিলের সমাপ্ত করেন৷

কদমতলায় বিজেপির মিছিল ও সভা
Releated Posts
মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা
আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…
রঞ্জিতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য; পরিবারের অভিযোগ খুনের
আগরতলা, ২১ জুন: রাজধানীর রঞ্জিতনগর এলাকার কাটাখালের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
১০৯৮-এ ফোন করে নিজের বাল্যবিবাহ রুখল নাবালিকা, ঊনকোটিতে চাইল্ড লাইনের তৎপরতা
কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ…
‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের
কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…
‘যোগ শুধু ব্যায়াম নয়, সুস্থ ও সুষম জীবনের পথ’—আন্তর্জাতিক যোগ দিবসে রাম প্রসাদ পালের বার্তা
আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগের গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানালেন ত্রিপুরা…
বিশালগড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগচর্চায় সুস্থ জীবনের বার্তা বিধায়ক সুশান্ত দেবের
বিশালগড়, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশালগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশগ্রহণ করে সুস্থ ও…
‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ বার্তায় এল.টি.ভি-তে আন্তর্জাতিক যোগ দিবস পালন
এল.টি.ভি, ২১ জুন : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এল.টি.ভি মহকুমা স্তরের উদ্যোগে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক…
‘যোগা সুস্থ সমাজের জীবনরেখা’—আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
আগরতলা, ২১ জুন : ‘যোগা সুস্থ সমাজের জীবনরেখা’—এই বার্তাকে সামনে রেখে সিপাহীজলা জেলা পরিষদের উদ্যোগে পালিত হল ১২তম…
ধলাই জেলাজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, সুস্থ জীবনের বার্তায় শামিল হাজারো মানুষ
আমবাসা, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ধলাই জেলার বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত…























