News Flash

Image

কদমতলায় বিজেপির মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ গেরুয়া ঝড়ে তছনছ কদমতলা৷ বিজেপির সাতটি মোর্চা  কদমতলা কাপিয়ে ২৩ এর বিধানসভা নির্বাচনের শক্তির মহড়া দিল৷ সাতটি মোর্চার হাজার হাজার নারী, পুরুষ, যুবক, কৃষক থেকে শুরু করে বৃদ্ধ মহিলারা মাঠে নেমে পড়েছেন৷ তাদের একটাই দাবি বিজেপিকে চাই৷ কদমতলা মোটর স্ট্যান্ড থেকে সুবিশাল রিলেটি বের হয়ে সমস্ত কদমতলা পরিক্রমা করে বাজারে মুক্তমঞ্চে এসে সমাপ্ত হয়৷ মিছিলের অগ্রভাগ থেকে নেতৃত্ব দেন মন্ডল সভাপতি রাজা ধর, বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ,প্রার্থী দিলীপ তাঁতী ও বিদ্যাভুষন দাস সহ অন্যান্যরা৷ বৃহস্পতিবার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিতে কদমতলা মাঠে সিপিআইএম এর জনসভা৷ আর এই জনসভাকে পাল্টা দিতে শুক্রবার বিজেপির এই বিশাল রেলি অনুষ্ঠিত হয়৷  এই জনজোয়ার থেকে মন্ডল সভাপতি বলেন বিজেপির জয় নিশ্চিত , শুধু সময়ের অপেক্ষা মাত্র৷ ভোটের বাক্সে প্রমাণিত হবে৷ অবশেষে মুক্ত মঞ্চে প্রার্থী দিলীপ তাঁতীর উপস্থিত হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে মিছিলের সমাপ্ত করেন৷

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top