News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধ্বংসী আগুনে পুড়ল দিল্লির পরিবহণ নগর বস্তি, হতাহতের কোনও খবর নেই
Image

বিধ্বংসী আগুনে পুড়ল দিল্লির পরিবহণ নগর বস্তি, হতাহতের কোনও খবর নেই

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): রাতের অন্ধকারে ভয়াবহ আগুন লাগল দিল্লির পঞ্জাবি বাগ এলাকার পরিবহন নগরের বস্তিতে। বৃহস্পতিবার রাতে বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুন, খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও, আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে, এই অগ্নিকান্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দিল্লির পঞ্জাবি বাগ এলাকার পরিবহন নগরের বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে, তবে কেউ হতাহত হননি। দমকলের চেষ্টায় শুক্রবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top