News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র
Image

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আজ যোগেন্দ্রনগরে সিপিআই(এম)-এর কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কেউই ছাড় পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, রাজ্যে বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর ধারাবাহিকভাবে আক্রমণের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের প্রতি ক্রমবর্ধমান অবহেলারই প্রতিফলন। তিনি বলেন, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের শেষ পর্যন্ত এর পরিণতি ভোগ করতে হবে।

যোগেন্দ্রনগরের দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। ঘটনাটি নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত তথ্যও নেওয়া হয়।
তাঁর অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নের মুখে ফেলছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আরও জোরদার করা হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ, ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিজেপি -মথার দ্বন্দ্ব আরও বাড়বে, ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে বাম: এম এ বেবি

আগরতলা, ২৫ আগস্ট: বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথার মধ্যে থাকা মতবিরোধ আগামী দিনে আরও প্রকট হয়ে উঠবে বলে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top