News Flash

Image

ছেলের হাতে আক্রান্ত জন্মদাত্রী মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ ছেলের হাতে আক্রান্ত জন্মদাত্রী মা৷ আক্রান্ত মা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা বুধবার রাতে বিলোনিয়া রামকৃষ্ণ কলোনী এলাকায়৷ ঘটনা বুধবার রাতে বিলোনিয়ার রামকৃষ্ণ কলোনী এলাকায়৷ আহত পুতুল ঘোষ জানান সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ওনার বড় ছেলে রাজু ঘোষ ওনাকে মারধর করেছে৷ ওনার স্বামীর নামে থাকা জায়গা ইতিমধ্যে তিনি দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছেন৷ নিজে থাকার জন্য সামান্য কিছু জায়গা রাখেন৷ সম্প্রতি বড় ছেলে ওনার জায়গায় ঘর তৈরি করে৷ সেই ঘরটি তিনি ভেঙ্গে ফেলেন৷ তার জন্য ওনার বড় ছেলে ওনাকে মারধর করেছে৷ তিনি আরও জানান ইতিপূর্বে গ্রামীণ শালিসি সভা হয়৷ সেই সভায় ঠিক হয় পুতুল ঘোষকে ওনার দুই ছেলে মাসে দেড় হাজার টাকা করে তিন হাজার টাকা প্রদান করবে এবং থাকার জন্য ঘর তৈরি করে দেবে৷ কিন্তু বড় ছেলে কোন কিছুই করেনি৷ তার উপর বুধবার রাতে ওনাকে মারধর করেছে৷ বর্তমানে তিনি বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বড় ছেলে রাজু ঘোষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান৷ সামাজিক অবক্ষয়ের এই ধরনের ঘটনায় ছিঃ ছিঃ রব উঠছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top