News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • নির্বাচনী প্রচারে দুইদিনের সফরে ত্রিপুরায় কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা
Image

নির্বাচনী প্রচারে দুইদিনের সফরে ত্রিপুরায় কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা

আগরতলা, ৮ ফেব্রুয়ারি(হি. স.) : নির্বাচনের প্রচারে দুই দিনের সফরে ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা। আজ তিনি রাজ্যে এসেই উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজা দিয়েছেন। এরপর তিনি সেখানে প্রচারে অংশ নিয়েছেন। তাছাড়া তিনি বাগমা বিধানসভা কেন্দ্রেও বিজয় সংকল্প জনসভায় যোগ দিয়েছেন।

এদিন তিনি বলেন, বিজেপির প্রতি মানুষের আকর্ষণ বেড়েই চলেছে। কারণ, গত পাঁচ বছরে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার অভূতপূর্ব কাজ করেছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌছে দিয়েছে। তাঁর দাবি, কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রক ত্রিপুরাকে ঢালাও সহায়তা করছে। একলব্য মডেল স্কুল, জনজাতিদের বৃত্তি প্রদানে মন্ত্রকের তরফে কার্পণ্য করা হয়নি।

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন, উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য বিকশিত হোক। ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকারের সুফল গত পাঁচ বছরে দেখা গিয়েছে। আগামী পাঁচ বছরে আরও দারুণভাবে ত্রিপুরা সুফল পাবে।তিনি বলেন, দুই দিনের ত্রিপুরা সফরে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি নানা অংশের মানুষের সাথে মত বিনিময় করবেন। সাথে তিনি যোগ করেন, আজ মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে সকলের মঙ্গল কামনা করেছি। দেশ আরও এগিয়ে যাক এবং বিজেপি আবারও মানুষের সমর্থন পেয়ে জয়ী হোক, প্রার্থনা করেছি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top