News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবল জয় অব্যহত চলমান সংঘের
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবল জয় অব্যহত চলমান সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। দ্বিতীয় স্থান অনেকটা নিশ্চিত করে নিলো চলমান সঙ্ঘ। মঙ্গলবার মাইথুলং বাড়ি স্কুলকে পরাজিত করার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যায় সুজন সরকারের দল চলমান সঙ্ঘের। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলমান সঙ্ঘ নূণ্যতম গোলে পরাজিত করে কিল্লা-‌র মাইথুলং বাড়ি স্কুলকে। খেলার ইঞ্জুরি টাইমে চলমান সঙ্ঘের পক্ষে জয়সূচক গোলটি করে পারমিতা দেবনাথ। যে প্রাধান্য নিয়ে সুজন সরকারের মেয়েরা এদিন খেলেছিলো তাতে বড় ব্যবধানে জয় পাওয়ার কথা ছিলো। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় শেষ মিনিট পর্যন্ত দুশ্চিন্তায় কাটাতে হলো কোচ সহ রিজার্ভ ব্যাঞ্চের ফুটবলারদের। খেলাটি পরিচালনা করেন সুপ্রীয়া দাস। প্রসঙ্গত:‌ ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর।‌ এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ২-‌০ গোলে পরজিত করে কিল্লা মর্ণিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে সীতামনি রিয়াং এবং সুশ্মিতা গোয়ালা গোল করে। ম্যাচটি পরিচালনা করেন সুকান্ত দত্ত।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top