News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি সরকারের পেশ করা প্রতিটি বাজেট মূলত দরিদ্রদের স্বার্থে : প্রধানমন্ত্রী মোদী
Image

বিজেপি সরকারের পেশ করা প্রতিটি বাজেট মূলত দরিদ্রদের স্বার্থে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি সরকারের পেশ করা প্রতিটি বাজেট মূলত দরিদ্রদের স্বার্থে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় পার্টির বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেটকে কেউ নির্বাচনী বাজেট বলছেন না। যদিও, পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এই বাজেট ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সার্বিক উন্নয়ন এবং সমাজের প্রতিটি শ্রেণীর স্বার্থই বাজেটের প্রস্তাবনাগুলিকে চালিত করেছে।

মঙ্গলবার সকালে বৈঠকে বসে বিজেপির সংসদীয় পার্টি। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা পরে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেছেন, “যখনই আমরা বাজেট পেশ করি, বাজেটের বিরোধিতা করার জন্য সর্বদা কিছু মানুষ থাকেন, তবে এবার যারা বিজেপির আদর্শের বিরোধী তাঁরাও বাজেটকে স্বাগত জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী বৈঠকে একথা উল্লেখ করেছেন।” প্রহ্লাদ যোশী আরও বলেছেন, “কেন্দ্রীয় বাজেট নিয়ে দরিদ্র ও মধ্যবিত্তদের সঙ্গে কথা বলার জন্য সাংসদদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের ভালো উদ্দেশ্য জনগণকে জানানো উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top