News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির বিরুদ্ধে তোপ মল্লিকার্জুন খাড়গের, বললেন তাঁরা মিথ্যে বলায় পটু
Image

বিজেপির বিরুদ্ধে তোপ মল্লিকার্জুন খাড়গের, বললেন তাঁরা মিথ্যে বলায় পটু

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বললেন, বিজেপি মিথ্যে বলায় পটু। মিথ্যা কথা বলার জন্য ও মানুষকে বিভ্রান্ত করার জন্য তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত। আদানি ইস্যুতে বিগত কয়েকদিন ধরে উত্তাল সংসদ। বিরোধীদের হইহট্টগোলের কারণে মুলতুবি হয়ে যাচ্ছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। এ জন্য বিরোধীদের দোষারোপ করছে বিজেপি। কিন্তু খাড়গের মতে, বিজেপি মিথ্যে কথা বলছে।মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা একটি ইস্যু উত্থাপন করার আগেই তাঁরা সদন মুলতবি করে দেয়। আমাদের নোটিশের কোনও উল্লেখ নেই, তাঁরা শুধু বলছেন সদনে শৃঙ্খলা নেই। আপনারা কী সদন চলতে দিচ্ছেন? তাঁরা মিথ্যে কথা বলছে। বিজেপি মিথ্যা কথা বলতে বলতে পারদর্শী।”

আদানি ইস্যুতে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা শুধু আলোচনা ও সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। জেপিসি অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানাচ্ছি আমরা। তাঁরা এত চিন্তিত কেন, তাঁরা আলোচনা থেকে পালাচ্ছে, আমরা নয়।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top