News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সিপিএমের ডুবন্ত জাহাজে পা দিয়ে কংগ্রেস অনেক বড় ভুল করেছে, রোড শো-তে অংশ নিয়ে বললেন অমিত শাহ
Image

সিপিএমের ডুবন্ত জাহাজে পা দিয়ে কংগ্রেস অনেক বড় ভুল করেছে, রোড শো-তে অংশ নিয়ে বললেন অমিত শাহ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি(হি. স.) : রোড শো দিয়ে আজ নির্বাচনী প্রচার শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগরতলা শহরে আশ্রম চৌমুহনী থেকে শুরু করে মঠ চৌমুহনী এসে তাঁর রোড শো সমাপ্ত হয়েছে। ওই পথে প্রচুর লোক সমাগমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় পুণরায় প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ, সিপিএমের ডুবন্ত জাহাজে পা দিয়ে কংগ্রেস অনেক বড় ভুল করেছে। তাতে, আখেরে বিজেপি লাভবান হবে।

এদিন তাঁর সাথে রোড শো-তে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ত্রিপুরার উন্নয়নে বিজেপি দারুণভাবে কাজ করেছে। বিশেষ করে জনজাতি কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাঁর দাবি, পৃথক রাজ্যের দাবি এখন অযৌক্তিক। কারণ, গত পাঁচ বছরে বিজেপি জোট সরকার জনজাতিদের কল্যাণে বহু পদক্ষেপ নিয়েছে। তাঁর কটাক্ষ, বামেদের ২৫ বছরের শাসনে জনজাতিদের উন্নয়ন হয়নি। তাই, পাঁচ বছর পূর্বে পৃথক রাজ্যের যৌক্তিকতা ছিল।এদিন তিনি বলেন, কংগ্রেস সিপিএমের ডুবন্ত জাহাজে পা দিয়ে অনেক বড় ভুল করেছে। নির্বাচনে বামেদের সাথে কংগ্রেসও ডুববে। তাতে, বিজেপি উপকৃত হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকার পুণরায় প্রতিষ্ঠিত হবেই।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top