নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যের সাথে দেখা করে বামফ্রন্ট ও কংগ্রেস দলের এক প্রতিনিধি দল৷ নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যের সাথে দেখা করে বামফ্রন্ট ও কংগ্রেস দলের এক প্রতিনিধি দল৷ নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে সাক্ষাৎ করার পর সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জিরো পোল ভাইওলেন্সের উদ্যোগ গ্রহণ করেছে৷ তার পাশাপাশি আরও বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু শাসক দল কোন কিছু মানতে নারাজ৷ কিছু কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে৷ মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বাস দিয়েছেন আগামিদিনে এই ধরনের ঘটনা ঘটবে না৷ প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন, জরিতা লাইটপ্লাং বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা৷

শাসক দলের বিরুদ্ধে নানিশ জানাতে সিইও এর সাথে সাক্ষাৎ বাম কংগ্রেস নেতৃত্বের
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















