News Flash

Image

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর

কোহিমা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ড বিধানসভার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) প্রার্থী হিসেবে আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওকে উত্তর আঙ্গামী-২ আসনের জন্য তাঁর মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়নপত্র পেশ করে বাইরে অপেক্ষারত সংবাদিকদের সঙ্গে বার্তালাপ করতে গিয়ে মুখ্যমন্ত্রী রিও বলেন, ‘এখন পর্যন্ত আমার উপর আস্থা রাখার জন্য আমি আমার নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ভোটেও আমি বিনীতভাবে তাঁদের আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।’ তিনি বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটে শরিক দল বিজেপির সঙ্গে ৪০-২০ আসনে রফা হয়েছে। এবারও এনডিপিপি-র নেতৃত্বে নাগাল্যান্ডে তাঁর সরকার গঠন হবে। রাজ্যের মানুষ উন্নয়নের ভিত্তিতে এনডিপিপি জোটকেই ভোট দেবেন।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top