ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। ম্যাচ ড্র। চাম্পামুড়া ও ক্রিকেট অনুরাগীর দু’দিনের ম্যাচটি ড্র তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে চাম্পামুড়া কোচিং সেন্টার পয়েন্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল চাম্পামুড়া। স্বল্প রানে প্রথম ইনিংস শেষ করার কারণে দ্বিতীয় ইনিংসে তাদের কিছুটা ঝুঁকি নিতে হয়েছে। কার্যত সফল হয়েছে, ইনিংসে পরাজয় রুখতে পেরেছে। সপ্তদ্বীপ ও ফারুক ইসলাম জুটির অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ইনিংস পরাজয় রুখতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে চাম্পামুড়া কোচিং সেন্টার জয়ের স্বপ্ন দেখলেও তা সাকার করতে পারেনি। ৮৩ রানে এগিয়ে থেকে ম্যাচের অন্তিম দিনে আজ, রবিবার ১০৫ রান যোগ করে চাম্পামুড়া ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহার অনবদ্য ১৬৭ রান বেশ উল্লেখযোগ্য। অতনু রায়ের ৪৭ রানও উল্লেখ করার মতো। ১৮৮ রানে পিছিয়ে থেকে ক্রিকেট অনুরাগী দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৬৬ ওভারে ক্রিকেট অনুরাগী যখন ২০৪ রান সংগ্রহ করে, তখনও ২২ গজে অন্তিম উইকেটের জুটি বর্তমান। অয়ন রায় সর্বাধিক ৬১ রান পায়। চাম্পামুড়ার বোলার রাহুল দেবনাথ ৫২ রানে পাঁচটি উইকেট পায়। সংক্ষিপ্ত স্কোর: ক্রিকেট অনুরাগী – প্রথম ইনিংসে ১০৪ রান, দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান। চাম্পামুড়া – প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৯২ রানে ডিক্লেয়ার ঘোষণা।

সদর অনূর্ধ্ব ১৫ : অর্কজিতের শতক চাম্পামুড়ার জয় রুখলো অনুরাগী
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















