News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে ধনীরামপুর প্লে সেন্টার চ্যাম্পিয়ন
Image

সোনামুড়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে ধনীরামপুর প্লে সেন্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। সোনামুড়া মহকুমায় সেরা ধনীরামপুর প্লে সেন্টার। রবিবার অনুষ্ঠিত ফাইনালে ধনীরামপুর প্লে সেন্টার ২ উইকেটে পরাজিত করে সোনামুড়া কোচিং সেন্টারকে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সোনামুড়া কোচিং সেন্টার ৮৩ রান করে। দলের পক্ষে মিনহাজ আহমেদ দুরন্ত ব্যাটিং করে। দলের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমে মিনহাজ ৯৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে। এছাড়া প্রান্তিক চক্রবর্তী ৬৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে না পারায় দল বড় স্কোর গড়তে পারেনি। ধনীরামপুর প্লে সেন্টারের পক্ষে আর্জু দেববর্মা (‌৫/‌১৮), বান্টি দেববর্মা (‌৩/‌১৩) এবং আরিয়ন দেববর্মা (‌২/‌৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ধনীরামপুর প্লে সেন্টার২৩.‌১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে প্রহর দেববর্মা ২৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬, অগর দেববর্মা ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিশাল দেববর্মা ৪০ বল খেলে ১২ রান করে। সোনামুড়া কোচিং সেন্টারের পক্ষে প্রান্তিক চক্রবর্তী (‌৩/‌৩০),আরিয়ন পাল (‌২/‌১৪) এবং মিনহাজ আহমেদ (‌২/‌১৬) সফল বোলার। ‌‌‌ ‌‌‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top