News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রিকেটে রবিশংকরকে হারিয়ে নন্দননগর জয়ী
Image

স্কুল ক্রিকেটে রবিশংকরকে হারিয়ে নন্দননগর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। দুরন্ত সৌরভ দে এবং তুহিন দেবনাথ। ওই দুজনের অলরাউন্ড পারফরম্যান্সে নন্দননগর স্কুল ৮৮ রানে পরাজিত করলো শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নন্দননগর স্কুল ২৬১ রান করে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৪০ ওভারে। দলের পক্ষে সৌরভ দে ৮২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, জয়দেব সাহা ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬,তুহিন দেবনাথ ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ এবং বিশ্বজিৎ রুদ্রপাল ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরের পক্ষে অনিরুদ্ধ বনিক (‌৩/‌৩৬) এবং নীলেশ দাস (‌২/‌৫২) সফল বোলার। জবাবে খেলতে নেমে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির ১৭৩ রান করতে সক্ষম হয়। ‌‌দলের পক্ষে রাজর্ষি দেব ৬৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, বিনীত দাস ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। নন্দননগর স্কুলের পক্ষে দলনায়ক স্বপ্নজিৎ দাস (‌৩/‌২০) এবং নবজিৎ সিনহা (‌৩/‌৩১) সফল বোলার।‌‌

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top