News Flash

  • Home
  • খেলা
  • সাহিল বোলিংয়ে গান্ধী স্কুল কে হারালো কবি নজরুল বিদ্যালয়
Image

সাহিল বোলিংয়ে গান্ধী স্কুল কে হারালো কবি নজরুল বিদ্যালয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। বল হাতি বিধ্বংসী সাহিল দীপঙ্কর দাস। সাহিলের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাৎ মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুল। ১২৩ রানের বড় ব্যবধানে জয় পেয়ে আসর শুরু করলো বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত:‌ স্কুল অনূর্ধ্ব-‌১৭ ক্রিকেটে। রবিবার নরসিংগড় পঞ্চায়েত মাঠে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয় নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান করে। দলের হয়ে ওপেনার রাজা রায় ২২ গজে ব্যাট হাতে ছিলো দুরন্ত। রাজা ৯৪ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে। এছাড়া দলের পক্ষে শ্রামান অতিরিক্ত খাতে ৫৭, সাহিল সুব্রত দাস ৬০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫,তনয় মন্ডল ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সাগর সূত্রধর ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে রাহুল সূত্রধর (‌২/‌২৬),সৌরভ সাহা (‌২/‌৩০) এবং উমর দেবনাথ (‌২/‌৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাহিল দীপঙ্কর দাসের (‌৬/‌৩০) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে সৌরভ সাহা ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং বিপ্লব পাল ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। ‌‌‌‌বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়ের সাহিল ছাড়া সাগর সূত্রধর (‌৩/‌১৪) সফল বোলার।‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top