News Flash

Image

হাইলাকান্দির মণিপুরে বর্ডার ফেস্টিভ্যালের প্রস্তুতি চূড়ান্ত

হাইলাকান্দি (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দি জেলার অন্তর্গত মণিপুরে অভিজিৎ নাগ মিনি স্টেডিয়ামে সোমবার থেকে অনুষ্ঠেয় দুদিনব্যাপী সীমান্ত উৎসব (বর্ডার ফেস্টিভ্যাল)-এর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন।

সীমান্ত এলাকায় শান্তি ও সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করতে রাজ্য সরকারের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সরকারি প্রকল্পের প্রদর্শনী, ঋণমেলা এবং সরকারি উদ্যোগে তৈরি বিভিন্ন পণ্যের বিক্রয়ের স্টল থাকবে।

সোমবার সকাল ১১টায় মণিপুর মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে অংশগ্রাহণকারী সরকারি বিভাগগুলির মধ্যে রয়েছে অসম রাজ্য জীবিকা মিশন, কৃষি বিভাগ, জাতীয় শহর জীবিকা মিশন, সেরিকালচার, হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল, ভেটেরিনারি, জনস্বাস্থ্য ও কারিগরি, লিড ডিস্ট্রিক্ট ব্যাংক, জেলা শিল্প বাণিজ্য ও কেন্দ্র এবং শিক্ষা বিভাগ। এছাড়া রাজ্য সরকারের বর্ডার প্রটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের এক প্রতিনিধি দলও এই উৎসবে শামিল হওয়ার কথা।

উৎসবে মিজোরামের কলাশিব ও মামিত জেলার জেলাশাসকগণ ৭ ফেব্রুয়ারি অংশগ্রহণ করবেন। থাকবে সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রদর্শনী ফুটবল ম্যাচও। ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪-টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী এই বর্ডার ফেস্টিভেল শেষ হবে।

উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের তিনটি স্থানে এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় জনগণকে এই উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top