News Flash

Image

বার্তাজীবী সংঘের করিমগঞ্জ জেলা কমিটি পুনঃগঠিত

করিমগঞ্জ (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বার্তাজীবী সংঘের করিমগঞ্জের জেলা কমিটির পুনঃগঠন হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার করিমগঞ্জের আবর্ত ভবনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি পুনঃগঠন করা হয় ।

সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বার্তাজীবী সংঘের রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য রাহুল চক্রবর্তী। সকাল দশটায় করুণা দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভার সর্বসম্মতিক্রমে সভাপতি অসীম দেব এবং সম্পাদক সৈয়দ আহমেদকে পুনঃবহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সহ–সভাপতি পদে শরিফ উদ্দিন এবং সহ–সম্পাদক পদে অরূপ রায়কে মনোনীত করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন করুণা দেব।

কমিটি পুনঃগঠন শেষে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় সভায়। অন্যদিকে করিমগঞ্জ বার্তাজীবী সংঘের উদ্যোগে রাজ্য অধিবেশন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসাবে উপস্থিত রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য রাহুল চক্রবর্তী বিগত দিনে অসম বার্তাজীবী সংঘের খতিয়ান তুলে ধরেন সভায়। কর্মরত সাংবাদিকদের কল্যাণে সংঘের পক্ষ থেকে নতুন করে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সে বিষয়ে অবগত করেন তিনি।

Releated Posts

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top