News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়গ্রামে হাতির আক্রমণে গুরুতর জখম ১ ব্যক্তি
Image

ঝাড়গ্রামে হাতির আক্রমণে গুরুতর জখম ১ ব্যক্তি

ঝাড়গ্রাম, ৪ ফেব্রুয়ারি ( হি. স.): একের পর এক হাতির হানায় মৃত্যু ও আহতের ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ বাড়ছে বনদফতরের। হাতির দলকে সামাল দিতে নাজেহাল অবস্থা বনকর্মীদের। এদিন শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার ওডিশা সীমান্তবর্তী নয়াগ্রাম ব্লকের কেশররেখা রেঞ্জ জামডহরা গ্রামে আবারও হাতির আক্রমণে গুরুতর ভাবে জখম হয় এক ব্যক্তি।

বনদফতর সূত্রে জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম ক্ষুদিরাম মুর্মু। বাড়ি ওই গ্রামে। বনদফতর সুত্রে জানা গিয়েছে এদিন শীতের সকালে কুয়াশা থাকার কারনে হাতিটিকে দেখতে পাননি তিনি। স্থানীয় সূত্রে গিয়েছে এদিন ক্ষুদিরাম মুর্মু সকালে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই একটি হাতি ওড়িশার দিকে এসে কেশররেখা রেঞ্জের জামডহরা গ্রামে ঢুকে যায়। কুয়াশা থাকার কারনে হাতিটিকে দেখতে না পাওয়ায় একেবারে হাতির সামনে পড়ে যান ক্ষুদিরাম বাবু। ওই হাতিটি তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই গুরুতর ভাবে আহত হন তিনি। পরে স্থানীয় মানুষজনের হাতিটিকে তাড়া করলে গ্রামের পাশের জঙ্গলে প্রবেশ করে হাতিটি। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ২৯ শে জানুয়ারি গিধনী রেঞ্জের আমতলিয়া বীটের বড়রাজগ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় নীলমণি মান্ডি নামে এক বৃদ্ধার। তার আগে গত ১৭ জানুয়ারি গিধনী রেঞ্জের শালিকাগ্রামে আগুন পোহানোর সময় গ্রামে ঢুকে যায় একটি হাতি। হাতির আক্রমণে প্রাণ হারান বছর আটচল্লিশের এক ব্যক্তি। চলতি বছরে শুধু জানুয়ারি মাসে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক পুরুষ ও এক বৃদ্ধা মহিলা এবং চলতি মাসের প্রথম সপ্তাহে হাতির আক্রমণে গুরুতর ভাবে আহত হলেন এক ব্যক্তি।

এবিষয়ে খড়্গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন,” এদিন সকালে হাতিটি ওড়িশার দিক থেকে নায়াগ্রাম ব্লকের কেশররেখা রেঞ্জ প্রবেশ করে। কুঁয়াশা থাকার কারনে ওই ব্যক্তি হাতিটিকে দেখতে পাননি। তবে বনদফতর ওই ব্যক্তির যাবতীয় চিকিৎসা করাচ্ছেন। আপাতত মানুষটি সুস্থ্য রয়েছেন।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top