News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল
Image

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল

কোচবিহার, ৪ ফেব্রুয়ারি (হি.স.): কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান হল। শনিবার কোচবিহার জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সমাবর্তন অনুষ্ঠানে এদিন বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২০২২ সাল এই তিন বছরের ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে স্বর্ণ ও রৌপ্যপদক তুলে দেওয়া হয়। এর মধ্যে ১৩৭ জনকে স্বর্ণপদক ও ১৪৫ জনকে রৌপ্যপদক দেওয়া হয়। এছাড়াও পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। যদিও ছাত্র-ছাত্রীদের পদক দেওয়ার আগেই অনুষ্ঠান মঞ্চ থেকে চলে যান বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্র-ছাত্রীদের হাতে পরে সেই পদক ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবকুমার মুখোপাধ্যায়।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ড. তাপস কুমার কুণ্ডু, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল কাদের সাফেলি প্রমুখ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top