News Flash

  • Home
  • দিনের খবর
  • সোমবার সেন্ট জেভিয়ার্স ডি লিট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
Image

সোমবার সেন্ট জেভিয়ার্স ডি লিট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি স)। সোমবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে সমাবর্তন। সেখানেই পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাফায়েল জে হাইড।

ওই সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতেও শংসাপত্র তুলে দেওয়া হবে বলে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সদ্য হাতেখড়ি হওয়া ‘বঙ্গপ্রিয়’ বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদাধিকারে হন রাজ্যপাল। সেন্ট জেভিয়ার্সে অবশ্য তা নয়, কেননা সেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে মুখ্যমন্ত্রী কার হাত থেকে ডি লিট নেন সেইদিকে সারা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে থাকবেন।

২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলার তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডি লিট নিয়েছিলেন তিনি। ‘নিরলস সাহিত্য সাধনা’-র জন্য ওই পুরস্কার পেয়েছিলেন তিনি। সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফেও ডি লিট সম্মানে ভূষিত হচ্ছেন তিনি।

মুখ্যমন্ত্রীর স্বীকৃতিপ্রাপ্তি নিয়ে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক কিছু হয়নি। এমনকি তা নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। পরবর্তীকালে এই নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, পুরস্কার স্পৃহা তাঁর নেই। তিনি কাজের মধ্যেও লেখালিখি করেন। ব্যস্ততার মাঝেই কবিতা লেখেন। তাঁর একাধিক বই রয়েছে এবং বইমেলার অন্যতম আকর্ষণ তাঁর লেখা বই। বই বিক্রি হলেও কেন তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট উপাধির পাশাপাশি ওড়িশার ভুবনেশ্বরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান তাঁকে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল। এবার সেন্ট জেভিয়ার্সের দেওয়া ডি লিট নিয়ে বিতর্ক হয় কিনা, তার দিকে সকলে তাকিয়ে থাকবে। সোমবার মুখ্যমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একটি প্রশাসনিক ভবনেরও উদ্বোধন করবেন। এই ভবনেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার ও কন্ট্রোলারের অফিস হতে চলেছে।

উল্লেখ্য, বছর পাঁচেক আগে নিউটাউনে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভবনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই ভবনের জমিও রাজ্য সরকার দিয়েছিল।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top