News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে আইবি ডিরেক্টরের বাড়িতে আত্মঘাতী সিআরপিএফ-এর এএসআই, মেলেনি সুইসাইড নোট
Image

দিল্লিতে আইবি ডিরেক্টরের বাড়িতে আত্মঘাতী সিআরপিএফ-এর এএসআই, মেলেনি সুইসাইড নোট

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র ডিরেক্টরের বাসভবনে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন এএসআই। আইবি ডিরেক্টরের বাড়িতে মোতায়েন ছিলেন ওই জওয়ান। শুক্রবার বিকেল ৪.১৫ মিনিট নাগাদ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই সিআরপিএফ এএসআই।পুলিশ জানিয়েছে, নিহত সিআরপিএফ এএসআই-এর নাম রাজবীর কুমার। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, আইবি ডিরেক্টরের বাড়িতে গার্ড পোস্টে মোতায়েন ছিলেন সিআরপিএফ-এর এএসআই রাজবীর কুমার। কেন তিনি আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top