News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • কমলা সাগরে বিজেপির নির্বাচনা সভায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী
Image

কমলা সাগরে বিজেপির নির্বাচনা সভায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷  বিজেপির নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসতে শুরু করেছেন তারকা প্রচারকরা৷ শুক্রবার রাজ্যে আসেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এইদিন তিনি কমলাসাগর বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকারের হয়ে ভোট প্রচারে অংশগ্রহণ করেন৷
কমলসাগর বিধানসভা কেন্দ্রের সেকেরকোট বাজারে বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকারের সমর্থনে অনুষ্ঠিত হয় জনসভা৷ এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সাথে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক,  মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ, বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা৷ এইদিনের জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশংসা করেন৷ তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করেছে৷ তাই বিজেপিকে সকলে মিলে ভোট দিতে হবে বলে জানান তিনি৷

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top