News Flash

  • Home
  • প্রধান খবর
  • হুগলিতে হাউসিং কমপ্লেক্সের বন্ধ ফ্ল্যাটে আগুন, পুড়ে ছাই সমস্ত সামগ্রী
Image

হুগলিতে হাউসিং কমপ্লেক্সের বন্ধ ফ্ল্যাটে আগুন, পুড়ে ছাই সমস্ত সামগ্রী

হুগলি, ২ ফেব্রুয়ারি (হি. স.) : হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর রেলগেট এলাকায় অবস্থিত হাউজিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন লাগার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন । ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আকবর আলী ঘটনাস্থলে পৌঁছান। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের বরান অনুযায়ী ওই হাউজিংয়ের ই ব্লকের ১৩ তলাতে এই আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শট – সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ওই আবাসনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ই ব্লকের সমস্ত আবাসিকদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর আকবর আলী জানান, যে ফ্ল্যাটে আগুন লেগেছে সেটি বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ভবনের উপরের তলাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফ্ল্যাটের সমস্ত সামগ্রী পুড়ে গেছে। এ খবর লেখা পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বিষয়টি তদন্ত করার কথা বলা হয়েছে।

Releated Posts

বিশ্বে উদ্ভাবন ও প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দ্রুত এগোচ্ছে ভারত: ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বুধবার ভারতের উত্থানকে “বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের কেন্দ্র” হিসেবে উল্লেখ…

ByByNews Desk May 6, 2026

বিধানসভার মেয়াদ শেষ আজ, মমতার পদত্যাগ না করা নিয়ে মন্তব্য নয়: রাজ্য নির্বাচন আধিকারিক

কলকাতা, ৬ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে…

ByByNews Desk May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থন হারিয়েছেন, শিগগিরই রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে: বিজেপির তীব্র আক্রমণ

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে আক্রমণের তীব্রতা আরও বাড়াল বিজেপি নেতৃত্ব। বুধবার একাধিক বিজেপি…

ByByNews Desk May 6, 2026

পদত্যাগের প্রশ্নই নেই, বাংলার ফলের পর ভারত জোট মজবুত করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের শাসনের অবসানের পরও পদত্যাগের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করলেন বিদায়ী…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top