News Flash

  • Home
  • খেলা
  • প্লেট থেকে এলিট গ্রুপে উন্নীত হওয়ার লক্ষ্যে সাব্রুম-মোহনপুরের লড়াই কাল
Image

প্লেট থেকে এলিট গ্রুপে উন্নীত হওয়ার লক্ষ্যে সাব্রুম-মোহনপুরের লড়াই কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। ফাইনালে মোহনপুর মহকুমার বিরুদ্ধে খেলবে সাব্রুম মহকুমা। ৪ ফেব্রুয়ারি হবে রাজ্য সেরা হওয়ার ম্যাচ। পাশাপাশি কোন্ মহকুমা আগামীবছর এলিট আসরে খেলার যোগ্যতা অর্জন করবে তা নির্ণায়ক ম্যাচও ওই দিন। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের। বৃহস্পতিবার বাইখোরা স্কুল মাঠে আসরের দ্বিতীয় সেমিফাইনালে দাপট দেখায় স্পিনাররা। মতি ত্রিপুরাকে ছাপিয়ে গেলেও স্বরব সাহানি জয় এনে দিতে পারেনি ধর্মনগর মহকুমাকে। মতির দখলে ৫ উইকেট এবং স্বরবের দখলে ৬ উইকেট। ম্যাচে সাব্রুম মহকুমা ২ উইকেটে পরাজিত করে ধর্মনগর মহকুমাকে। এদিন সকালে টসে জয়লাভ করে সাব্রুমের অধিনায়ক প্রথম ধর্মনগর মহকুমাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রাক্তন রাজ্য দলের তারকা বাহাতি স্পিনার মতি ত্রিপুরার (‌৫/‌২৮) ভেলকিতে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় ধর্মনগর মহকুমা।দলের দুই ওপেনার ছাড়া কোনও ব্যাটসম্যানই মতি-‌র ভেলকির সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। ওপেনিং জুটিতে অভিষেক মালাকার এবং আবু হাসান ১১৪ বল খেলে ৭৫ রান যোগ করেছিলেন। অভিষেক ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ এবং আবু ৭৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। এছাড়া চিরঞ্জীৎ সিনহা ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। সাব্রুমের পক্ষে মতি ছাড়া সৌরভ চক্রবর্তী (‌২/‌১৬) এবং সুমিত ত্রিপুরা (‌২/‌২৭)‌ সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ২৫.‌৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ‌‌দল সর্বোচ্চ ৩১ রান পায় অতিরিক্ত খাতে। এখানেই পিছিয়ে পড়ে উত্তর জেলার ধর্মনগর মহকুমা। এছাড়া সাব্রুমের পক্ষে গোবিন্দ দেবনাথ ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, রাজেশ সরকার ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫, সুপ্রকাশ গোস্বামী ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং সুমিত ত্রিপুরা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) রান করেন। ধর্মনগরের পক্ষে স্বরব সাহানি (‌৬/‌১৪) সফল বোলার।‌‌

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top