News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • অন্তিম দিনে ধলাই জেলায় মনোনয়ন প্রত্যাহার ৬ জন প্রার্থীর, বাতিল তিন, প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৩৫  
Image

অন্তিম দিনে ধলাই জেলায় মনোনয়ন প্রত্যাহার ৬ জন প্রার্থীর, বাতিল তিন, প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ৩৫  

আমবাসা(ত্রিপুরা), ২ ফেব্রুয়ারী(হি. স.) : তেইশের বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার সমাপ্ত হওয়ার পর প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন ৩৫ জন প্রার্থী। প্রত্যাহার করেছেন ৬ জন এবং বাতিল হয়েছে তিনটি মনোনয়ন।  ধলাই জেলায় ছয়টি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণ তাঁদের নির্বাচনী ক্ষেত্রের সর্বশেষ অবস্থা জানিয়েছেন এদিন। 

৪৪ রাইমাভ্যালী কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অরিন্দম দাস জানিয়েছেন, এদিন তিপরা মথার রাজেশ ত্রিপুরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাতিল হয়েছে নির্দল প্রার্থী সুপেন চাকমার মনোনয়ন।  ফলে এই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতায় রইলেন চার জন প্রার্থী। তাঁরা হলেন তিপরা মথার নন্দিতা দেববর্মা(রিয়াং), বিজেপির বিকাশ চাকমা, সিপিএমের পাবেন ত্রিপুরা এবং নির্দল প্রার্থী রেঞ্জয় ত্রিপুরা।

৪৫ কমলপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার লালরিংনেতা ডারলং জানিয়েছেন, এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী।  মনোনয়ন প্রত্যাহার করেছেন সিপিএমের রণজিৎ ঘোষ।  প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী তথা বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব, তৃণমূল কংগ্রেসের সুমেন দে, কংগ্রেসের রুবি ঘোষ, তিপরা মথার মেরি দেববর্মা, আমরা বাঙালীর প্রেমতোষ দেবনাথ এবং নির্দল প্রার্থী সুশান্ত সিনহা।

৪৬ সুরমা কেন্দ্রে রিটার্নিং অফিসার অমলেশ ধরের তথ্য অনুযায়ী আমরা বাঙালীর বিধু চন্দ্র দাস মনোনয়ন পত্র প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতায় রইলেন বিজেপির বর্তমান বিধায়ক স্বপ্না দাস পাল, তিপরা মথার শ্যামল সরকার, সিপিএমের অঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের অর্জুন নমশূদ্র, আমরা বাঙালীর প্রাণেশ দাস এবং নির্দল নিরঞ্জন দাস। ৪৭ আমবাসা কেন্দ্রের রিটার্নিং অফিসার সঞ্জিত দেববর্মা জানিয়েছেন, এই কেন্দ্রে নির্দল প্রার্থী সান্তাজয় ত্রিপুরার মনোনয়ন বাতিল হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। তাঁরা হলেন বিজেপির সুচিত্রা দেববর্মা, আমরা বাঙালীর কর্ণধন চাকমা, তৃণমূল কংগ্রেসের চন্দন মগচৌধুরী, তিপ্রা মথার চিত্তরঞ্জন দেববর্মা, সিপিএমের অমলেন্দু দেববর্মা এবং নির্দল প্রার্থী কৃষ্ণ কুমার দেববর্মা।

৪৮ করমছড়া কেন্দ্রের রিটার্নিং অফিসার সুভাষ দত্ত জানিয়েছেন, সিপিএমের চিন্তা মোহন ত্রিপুরা মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং নির্দল প্রার্থী খারেন্দ্র রিয়াং এর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬  জন প্রার্থী।  ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী রীতা শীল হালাম, তিপরা মথার পল ধাংশু, কংগ্রেসের দিবা চন্দ্র রাঙ্খল, ত্রিপুরা পিপলস পার্টির বিশ্বনাথ দেববর্মা, ভারতীয় জনতা পার্টির ব্রজলাল ত্রিপুরা এবং আমরা বাঙালীর ইন্দ্রখেলা চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪৯ ছাওমনু কেন্দ্রের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্ল দাস জানিয়েছেন, এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী।  বাতিল হয়েছে নির্দল প্রার্থী জগৎজ্যোতি চাকমা এবং সিপিএমের সম্পূর্ণ চাকমার মনোনয়ন।  প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নির্দল প্রার্থী তুষার কান্তি চাকমা, ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ত্রিপুরার বারজেদা ত্রিপুরা, তৃণমূল কংগ্রেসের রূপায়ণ চাকমা, তিপ্রা মথার হংস কুমার ত্রিপুরা এবং সিপিএমের জীবন মোহন ত্রিপুরা। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top