News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমালীপুরে বাড়ি বাড়ি ভোট প্রচার তৃণমূল প্রার্থীর
Image

বনমালীপুরে বাড়ি বাড়ি ভোট প্রচার তৃণমূল প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা বনমালী পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু সাহা৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ মমতা ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরায় সরকার পরিবর্তনের ডাকে বিপুল সারা মিলছে বলেও দলীয় নেতারা দাবি করেছেন৷ বুধবার বনমালীপুর কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু সাহা বলেন এলাকায় দীর্ঘদিনের শান্তি সম্প্রীতির ঐতিহ্য রয়েছে৷ এই ঐতিহ্য বজায় রাখতে এবং রাজ্যে উন্নয়নের ধারা ত্বরান্বিত করার লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন প্রার্থী শান্তনু সাহা৷ প্রচারে তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা৷ ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে তিনি দারুন সারা পাচ্ছেন বলে জানিয়েছেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top