News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আনন্দনগরে বিজেপি প্রার্থী রামপ্রসাদ পালের জোরদার ভোট প্রচার
Image

আনন্দনগরে বিজেপি প্রার্থী রামপ্রসাদ পালের জোরদার ভোট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল বুধবার বিধানসভা কেন্দ্রের ২৬ নং বুথ  আনন্দনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন৷  সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রামপ্রসাদ পাল বুধবার ২৬ নং বুথ আনন্দনগর এলাকায় ভোট প্রচারে গিয়ে গণদেবতাদের কাছে আশীর্বাদ প্রার্থী হন৷ এলাকার জনগণ দুহাত ভরে তাকে আশীর্বাদ ধন্য করেছেন বলে জানিয়েছেন৷ ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপ্রসাদ পাল বলেন বিগত বিধানসভা নির্বাচনে এলাকায় ভোট প্রচার করতে গিয়ে তিনি এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকায় সমাজদ্রোহী গুন্ডা মাফিয়াদের উচ্ছেদ করে নিরাপদ সুরক্ষিত জীবন যাপনের পরিবেশ তৈরি করে দেবেন৷ সেই প্রতিশ্রুতি পালনে তিনি সমর্থ্য হয়েছেন এবং এলাকার জনগণ এখন সুখে শান্তিতে বসবাস করছেন৷ আগামী দিনেও যাতে এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন থাকে এবং জনগণ সুশৃঙ্খল পরিবেশে বসবাস করতে পারেন সেই অঙ্গীকার করেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল৷ তিনি বলেন এলাকায় যাতে কোন ধরনের চাঁদাবাজি তোলাবাজি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে৷ রামপ্রসাদ বাবু দাবি করেন এলাকার রাস্তাঘাট প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা দিব্যাঙ্গদের ভাতা ২০০০ টাকা করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার৷ তাতে জনগণ দারুন খুশি৷ এবারের নির্বাচনেও গণদেবতারা বিপুল ভোটের ব্যবধানে তাকে জয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top