News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাধারণ বাজেট ২০২৩-২৪ : ‘সপ্তঋষি’ নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Image

সাধারণ বাজেট ২০২৩-২৪ : ‘সপ্তঋষি’ নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে সাতটি ক্ষেত্রে বিশেষ জোর৷ তাই ২০২৩-২৪ সালের বাজেটকে সপ্তঋষি বাজেট বলে নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

বুধবার বাজেট বক্ততা পেশ করতে গিয়েই নির্মলা সীতারমন বলেন, মূলত সাতটি বিষয়ে জোর দিয়ে এবারের বাজেট পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই কারণেই এই বাজেটকে সপ্তঋষি বলে নামকরণ করছেন তিনি ৷ সাতটি বিষয়ে জোর দিচ্ছে সেই তালিকা তুলে ধরে নির্মলা সীতারন বলেন, সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এই বিষয়গুলি একে অপরের পরিপূরক উল্লেখ্য করে তিনি বলেন, ‘অমৃতকালে আমাদের পথ দেখাবে সপ্তঋষি।’

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top