News Flash

  • Home
  • Uncategorized
  • দপ্তরের নির্দেশ অমান্য করে দেদার বিক্রি ব্যাটারী রিক্সা
Image

দপ্তরের নির্দেশ অমান্য করে দেদার বিক্রি ব্যাটারী রিক্সা

BatteryRickshawনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ কিছু অসাধু ব্যবসায়ী পরিবহন দপ্তরের নির্দেশ অমান্য করে ব্যাটারি চালিত টমটম নামধারী যান বিক্রি করে চলেছে৷ পরিবহন দপ্তর তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তা অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ পরিবহন দপ্তর এসব বেআইনী ব্যবসার বিরুদ্ধে অভিযানে নেমেছে৷ শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় বাজারে পরিবহন দপ্তরের কর্মকর্তারা হানা দিয়ে ব্যাটারি চালিত যান বিক্রয়ের একটি দোকান বন্ধ করে দিয়েছেন৷ এর আগে ৭৯টিলা, এয়ারপোর্ট নতুন নগরে, কৈলাসহর এবং ধর্মনগরে এধরনের অভিযান চালানো হয় এবং দোকান বন্ধ  করে দেওয়া হয়েছে৷ জয়েন্ট ট্রান্সপোর্ট  কমিশনার অসীম সাহা জানান, সঠিকভাবে আইন মেনে ব্যবসা করতে হবে৷ ডিলারশিপের জন্য  অনেকেই আবেদন করেছেন৷ পরিবহন দপ্তর রুলসের কিছু সংশোধন করেছে৷ আরো কিছু সংশোধনী বাকি  আছে৷ পরবর্তী সময়ে আবেদনকারীদের ডিলারশিপ দেওয়া হবে৷ ডিলারশিপ পাবার পর তারা এসব যান বাজারজাত করতে পারবেন৷ সেন্ট্রাল মোটর ভেহিক্যাল রুলস ১৬ সংশোধন হয়েছে৷ সংশোধনী অনুযায়ী ম্যানুফ্যাক্সাররা যারা তাদের টেস্টিং এজেন্সি থেকে অনুমোদন নিতে হবে৷ যারা অনুমোদন পেয়েছেন তারা পরিবহন দপ্তরে আবেদন করেছে৷ সেগুলো পরিবহন দপ্তর পরীক্ষা করে দেখছে৷ তাদেরকে অনুমতি দেওয়া হলে তারা ডিলার নিযুক্ত করবে৷ এরপরই ব্যাটারীচালিত যান বিক্রি করা হবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top