News Flash

  • Home
  • Uncategorized
  • ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর
Image

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বিবৃতিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, এই ঘটনা শুধু বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়; এর সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িয়ে রয়েছে।

প্রবীর চক্রবর্তী বলেন, আগস্ট মাসের শুরুতে দিল্লিতে ক্যান্সার রোগীদের জন্য ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ ‘অ্যাভলুমাব’-এর ভেজাল সংস্করণ ধরা পড়ে। তাঁর দাবি, একটি ইনজেকশনের দাম প্রায় এক লক্ষ টাকা। এক ক্রেতা ও চিকিৎসকের সন্দেহ হওয়ায় ইনজেকশনটি পরীক্ষার জন্য পাঠানো হলে তাতে কোনও কার্যকর ওষুধ পাওয়া যায়নি বলে অভিযোগ। পরে তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি দাবি করেন। দেশের সাতটি বড় রাজ্যে এই ভেজাল ওষুধ মজুত ও বিক্রি হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেস মুখপাত্রের বক্তব্য, ১৭ জনকে গ্রেফতার করলেই প্রকৃত অপরাধীরা ধরা পড়েছে বলে মনে করার কারণ নেই। তাঁর অভিযোগ, শুধুমাত্র একটি ওষুধ নয়, দেশে আরও বিভিন্ন জীবনদায়ী ওষুধ ভেজাল হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের চক্রের বিরুদ্ধে আরও গভীর তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলেন প্রবীর চক্রবর্তী। তিনি রাম মন্দিরের দানসামগ্রী লুট, ত্রিপুরায় থানার হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনা গায়েব হয়ে যাওয়া-সহ একাধিক ঘটনার উল্লেখ করে বলেন, এসব ঘটনায় প্রকৃত মূলহোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্বাস্থ্য পরিষেবা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে ২০২৩ সালের সিএজি রিপোর্টের উল্লেখ করে ভুয়ো বা সন্দেহজনক কার্ডের অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি গত ১২ বছরে বহির্বিভাগের চিকিৎসার খরচ ৪০ শতাংশেরও বেশি বেড়েছে বলেও তিনি দাবি করেন।
দিল্লির ভেজাল ওষুধকাণ্ডকে ত্রিপুরার জন্যও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।

তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং প্রতারণা ও দুর্নীতির কারণে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন।
শেষে রাজ্যবাসীকে ওষুধ কেনা ও ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানান প্রবীর চক্রবর্তী। একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার দাবি জানিয়ে বর্তমান সরকারের পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

Leave a Reply

Scroll to Top