News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪০ বছর পর রাস্তা নির্মাণের কাজ শুরু, গৌরনগরে বাধা দেওয়ার অভিযোগ
Image

৪০ বছর পর রাস্তা নির্মাণের কাজ শুরু, গৌরনগরে বাধা দেওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ আগস্ট: দীর্ঘ প্রায় ৪০ বছরের প্রতীক্ষার পর রাস্তা নির্মাণের কাজ শুরু হতেই বাধা দেওয়ার অভিযোগ উঠল খোয়াই আর.ডি. ব্লকের গৌরনগর এলাকায়। প্রায় চার কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের অধীনে শুরু হওয়া এই রাস্তার নির্মাণকাজকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, রাস্তার নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে অন্য এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করে। এমনকি নির্মাণকাজ বন্ধ না করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
তবে গৌরনগরের প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান বিভাস সিনহা-সহ একাধিক স্থানীয় বাসিন্দার দাবি, রাস্তার নির্মাণকাজ সঠিকভাবেই চলছে এবং কাজের গুণগত মান নিয়েও তাঁরা সন্তুষ্ট। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের দাবি মেনে পূর্ত দপ্তরের উদ্যোগে কয়েক মাস ধরে এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, গতকাল কাজ চলাকালীন বাইরে থেকে আসা একদল ব্যক্তি সেখানে এসে নির্মাণকাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করে। সেই সময় উপপ্রধান-সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার কাজ নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করছিলেন। অভিযোগ, আলোচনার মধ্যেই কয়েকজন রাস্তার সাইড ওয়ালের রড এবং কিছু পাইপ ভাঙচুর করে। ঘটনায় নির্মাণকাজে যুক্ত কর্মীরা হতবাক হয়ে পড়েন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে বুঝতে পেরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় চার দশক ধরে রাস্তার সমস্যায় দুর্ভোগ পোহাতে হয়েছে গৌরনগরবাসীকে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। তাই কোনওভাবেই এই গুরুত্বপূর্ণ কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সেই দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর আরও বক্তব্য, রাস্তার নির্মাণকাজ নিয়ে কারও অভিযোগ বা আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে জানানো উচিত। কিন্তু নির্মাণকাজে বাধা সৃষ্টি কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুর কোনওভাবেই মেনে নেওয়া যায় না। রাস্তার কাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গৌরনগরবাসী।

Releated Posts

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026

গাড়ির তেলের ট্যাংকিতে লুকিয়ে ১৪২ বোতল এস কফ পাচারের চেষ্টা, পুলিশের জালে চালক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার…

ByByReshmi Debnath Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top