News Flash

  • Home
  • Uncategorized
  • গণধর্ষণ মামলায় দুই যুবককে কুড়ি বছরের কারাদন্ড
Image

গণধর্ষণ মামলায় দুই যুবককে কুড়ি বছরের কারাদন্ড

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ গণধর্ষণের মামলায় দুই যুবককে কুড়ি বছরের কারাবাসের সাজা ঘোষণা করলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক৷ সাথে দু’জনকেই দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷ জানা গিয়েছে, এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় আমবাসা থানাধীন চরণকান্ত পাড়ার বাসিন্দা মঙ্গল দেববর্মা (২০) এবং ফালাকাঠার দেববর্মা (২৮) কে কারাদন্ডের সাজা দিয়েছে আদালত৷
ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৮ সেপ্ঢেম্বর বিকেল চারটা নাগাদ কাকার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এক যুবতীকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে মঙ্গল দেববর্মা ও ফালাকাঠার দেববর্মা গণধর্ষণ করে৷ এই ঘটনায় ২০১৪ সালের ২৪ সেপ্ঢেম্বর বেলা সোয়া বারটায় আমবাসা থানাধীন মসিমগ পাড়ার বাসিন্দা সুনীল দেববর্মা থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত এফআইআর দায়ের কারেন৷ গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ডি এবং পক্সো আইন, ২০১২ এর ০৬ ধারায় মামলা নথিভুক্ত করে৷ তদন্তে নেমে তদন্তকারী পুলিশ অফিসার দুই অভিযুক্তকে গ্রেপ্তার ২০১৪ সালে ২২ ডিসেম্বর এই মামলায় সংশ্লিষ্ট ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন৷ মামলার শুনানীকালে প্রমাণাদি এবং সাক্ষ্যবাক্যের ভিত্তিতে আদালতে দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়৷ শুক্রবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক৷ দুই অভিযুক্তকে গণধর্ষণের মামলায় কুড়ি বছরে কারাদন্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা করে আদালত৷ আদালতের রায়ে নির্যাতিতার পরিবার চরম সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top